বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

নগরীতে ২৩৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১২ নভেম্বর ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ নভেম্বর ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
নগরীতে ২৩৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩৫ গ্রাম গাঁজাসহ মো. আশিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম।


বুধবার (১১ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় রাজপাড়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আশিক আলীগঞ্জ বাথানপাড়া গ্রামের মৃত রেজাউল করিম ওরফে চেরুর ছেলে।


পুলিশ জানায়, আশিকের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রয়েছে।


এ ঘটনায় আশিকের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।