নগরীতে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর ডিবি, মতিহার, রাজপাড়া ও বোয়ালিয়া পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
২২ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে মহানগর ডিবি পুলিশ মতিহার থানার বামনশিখড় উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. হারুন অর রশিদ ওরফে ভুট্টো (৫৭)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ভুট্টোর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে মতিহার থানা পুলিশ কাজলা গ্রামের চার রাস্তার মোড় এলাকার মো. রিমনের ছেলে মো. এবাদত হোসেন আমিন (২২) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার হেফাজত থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও, ২১ নভেম্বর রাত আনুমানিক সোয়া ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার উপশহর (নিউমার্কেট) গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. মারুফ ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মারুফের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।
অপরদিকে, একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ মহানগরীর বর্ণালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজপাড়া থানার বিলশিমলা গ্রামের ওহাবের ছেলে মো. সাব্বির (২৫)-কেগাঁজা সেবন করা অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।