আহত কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
পাবনার বেড়া উপজেলায় টানা তিন দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জিসান (১৫) নামে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ সংঘর্ষে আহত কিশোর জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়ে তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ বলেন, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। মানুষের কল্যাণে, জনগণের স্বার্থে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের সামর্থ্য অনুযায়ী সব সময় চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাকে আমি জীবনের অন্যতম বড় প্রাপ্তি মনে করি।
তিনি বলেন, একটি এতিম শিশুর অপারেশন আল্লাহ তাআলার অশেষ রহমতে অত্যন্ত সফলভাবে স¤পন্ন হয়েছে। শিশুটিকে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে পেতে পারলে, এর চেয়ে বড় আনন্দ, তৃপ্তি ও পরম পাওয়া আমার জীবনে আর কিছুই হতে পারে না।মানুষের মুখে হাসি ফোটানো,অসহায়ের পাশে দাঁড়ানো এবং একটি জীবন বাঁচানোর প্রচেষ্টায় অংশ নিতে পারা আমার কাছে অনেক বড় সৌভাগ্য। মহান আল্লাহ যেন শিশুটিকে স¤পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের সবাইকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।
উল্লেখ্য, শনিবার দুপুর থেকে বেড়ার বৃশালিখা গ্রামের আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় অবস্থান নিলে শম্ভুপুর, পায়না, কাগমাইরপাড়া ও নতুনপাড়া এলাকার আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থক হাতিগাড়া গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ বেধে যায়। বিকেল চারটার দিকে বৃশালিখা ও সওদাগরপাড়া এলাকার পরিস্থিতি শান্ত হলে পুলিশ হাতিগাড়ার দিকে অগ্রসর হয় এবং সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে হাতিগাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে জিসান (১৫) গুরুতর আহত হয়। এদিকে সামজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পরে। কিন্তু মৃত্যুর বিষয়টি সঠিক নয়।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি।পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।