পুঠিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে নারী কর্মী নিয়োগ অনুষ্ঠিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পুঠিয়া, রাজশাহী-এর উদ্যোগে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প (জজগঊচ)-এর আওতায় ইউনিয়ন ভিত্তিক অস্থায়ী নারী কর্মী (খঈঝ) নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার সময় পুঠিয়া উপজেলার সকল ইউনিয়নের জন্য ওই কর্মী নিয়োগ কার্যক্রম করা হয়।
সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের মধ্য হতে কর্মীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে তাদের বাসায় প্রক্রিয়া সম্পন্ন করা। শারীরিকভাবে সক্ষম, ২৫ থেকে ৪৫ বছরের বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা বা পরিবার প্রধান দুঃস্থ নারীরা কর্মী হিসেবে নিয়োগ পান। মূলত এলজিইডি মন্ত্রণালয়ের আওতায় সমাজের পিছিয়ে পড়া তালাকপ্রাপ্ত বিধবা ও স্বামী পরিত্যাক্তা এবং দুঃস্থ নারীদের এগিয়ে নিতে সরকারের ওই উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি। পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৬ নং জিউপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী, জয়নাল আবেদীন। পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও ২০১৮ সালের শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু হায়াত মোহা: আসাদুজ্জামান। পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক (আসাদ)। পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী। পুঠিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল ইসলাম। পুঠিয়া উপজেলা কৃষক দলের সভাপতি, রিপন রেজা সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। আবেদনকৃত মহিলা কর্মীদের উপস্থিতিতে সুস্থ ও সুন্দরভাবে উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন এর নেতৃত্বে মহিলা কর্মী নিয়োগ এর লটারি অনুষ্ঠিত হয়।