সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

নাটোরে মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
নাটোরে মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে মানবাধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও নেটওয়ার্কের কার্যক্রম জোরদার করতে জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরতলির দিঘাপতিয়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা নিডার নিজস্ব হলরুমে ডিএইচএনআরএস (উঐঘজঝ) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। লিডারের নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা।


এ সময় আরও বক্তব্য দেন দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জিলা পারভিন, নাটোর জজ কোর্টের আইনজীবী খগেন্দ্র নাথ রায়, বেসরকারি সংস্থা অনির্বাণের নির্বাহী পরিচালক প্রভাতী বসাক, এনজিও দিশার নির্বাহী পরিচালক আইয়ুব আলী, মহিলা পরিষদ জেলা শাখার অফিস সহকারী ছন্দা সাহা, বাঁচতে চাই সংস্থার নির্বাহী পরিচালক আবু হানিফ, শিক্ষক মহব্বত আলী ও অ্যাডভোকেট আব্বাস আলীসহ নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা।


সভায় মানবাধিকার সুরক্ষা, অধিকার লঙ্ঘন প্রতিরোধ, নেটওয়ার্কের সদস্যদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ ও করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


নেটওয়ার্কের সদস্যরা মানবাধিকার প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি, অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং এ ধরনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।