বদলগাছীতে ৫দিন ব্যাপী কাব ক্যাম্পুরী মহাতাবু জলসার সমাপ্তি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরী ২০২৫ মহাতাবু জলসার সমাপ্তি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো, পলাশ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনউপজেলা স্কাইট কমিশনার আব্দুল মতিন, সম্পাদক মো, ইখতিয়ার,কাবলিডার নুরল আজিম, সহসভাপতি রেজাউন নবী আকন্দ,এটি ¥ আব্দুল্লাহ, মতিউর রহমান, সিরাজুম মনিরা, রোস্তম আলী, আফরোজা বানু, ছুম্মাতুন হাবিবা, প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কারবিতরণ করা হয়।