শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগাতিপাড়ায় বিএনপির এমপি প্রার্থী পুতুলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

WP Import ১৯ নভেম্বর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন
WP Import ১৯ নভেম্বর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন
বাগাতিপাড়ায় বিএনপির এমপি প্রার্থী পুতুলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা
বাগাতিপাড়ায় বিএনপির এমপি প্রার্থী পুতুলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

বাগাতিপাড়া প্রতিনিধি:


নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ধানের শীষের পক্ষে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে মর্যাদাপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ১নং পাঁকা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে শোভাযাত্রায় বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লালন উদ্দিন, বিএনপি নেতা অমিত হাসান সেন্টু, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও পাঁকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন পাঁকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাসেল, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন এবং কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সন্ধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই শ্লোগানে তরুণদের মাঝে উচ্ছ্বাস ও রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে। তারা আরও বলেন, পরিবর্তনের লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে নাটোর-১ আসনে ধানের শীষ (বিএমপি) মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে কাজ করার জন্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রাটি উপজেলার গালিমপুর মোড় থেকে শুরু হয়ে পুরো পাঁকা ইউনিয়ন ঘুরে লোকমানপুর বাজারে এসে শেষ হয়।