শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

WP Import ১৯ নভেম্বর ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ন
WP Import ১৯ নভেম্বর ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ন
নাটোরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
নাটোরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নাটোর প্রতিনিধি:


আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষে নাটোর জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮নভেম্বর) সকাল ৯টায় নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে একাদশ ব্যাচের এ প্রশিক্ষণের প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম। প্রশিক্ষণে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

তিন দিনব্যাপী প্রতি ব্যাচের আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন ৫০ জন করে পুলিশ সদস্য।প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, সংবিধান, আরপিও, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী দায়িত্ব, ভোটকেন্দ্রের দায়িত্ব পালন, মোবাইল টিমের সঙ্গে যোগাযোগ ইত্যাদি বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে। ইতোপূর্বে প্রশিক্ষণ গ্রহনকারী পুলিশ কর্মকর্তাবৃন্দ রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, আয়োজিত এই প্রশিক্ষণে নির্বাচনকালীন ডিউটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাস্তব ভিত্তিক জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কৌশল এবং ভোটাধিকার সুরক্ষায় পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয়।
ইতোমধ্যে দশটি ব্যাচে জেলা পুলিশের ৫০০ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মোট এক হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হবে।