শনিবার, আগস্ট ২২, ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে যা বললেন মির্জা ফখরুলের মেয়ে

WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১১:৫২ অপরাহ্ন জাতীয়
WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১১:৫২ অপরাহ্ন
শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে যা বললেন মির্জা ফখরুলের মেয়ে
শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে যা বললেন মির্জা ফখরুলের মেয়ে

ফাইল ছবি

সোনার দেশ ডেস্ক:


জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদন্ড নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি।
পোস্টে শামারুহ মির্জা লিখেছেন, ‘রায় দিল। আব্বুকে ফোন করলাম! কাঁদলাম! সেই ২০১৩ থেকে আমি অপেক্ষা করছিলাম! আমাদের জীবনের যে ভয়াবহ ক্ষতি করেছিল হাসিনা, কতবার ভেবেছি, কবে সুযোগ আসবে। আমি মামলা করব, আমাদের মানসিক শারীরিক এবং আর্থিক ক্ষতি করার জন্য।’

শামারুহ মির্জা আরও লিখেছেন, এই ১২ বছরে কত লাখ লাখ পরিবার শেষ করেছে হাসিনা। কত মানুষ খুন করেছে,গুম করেছে! মজলুমের দোয়া আজ কবুল হলো। আল্লাহ সর্বশক্তিমান।
এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড আদেশ দেন। মৃত্যুমলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃু কারাদন্ড দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ