শনিবার, আগস্ট ২২, ২০২৬

শেখ হাসিনার ফাঁসির দাবিতে পোরশায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

WP Import ১৭ নভেম্বর ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন
WP Import ১৭ নভেম্বর ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন
শেখ হাসিনার ফাঁসির দাবিতে পোরশায় বিএনপির মোটরসাইকেল শোডাউন
শেখ হাসিনার ফাঁসির দাবিতে পোরশায় বিএনপির মোটরসাইকেল শোডাউন


পোরশা(নওগাঁ)প্রতিনিধি:


মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও উপজেলায় আওয়ামী লীগের বিশৃংখলা প্রতিরোধে নওগাঁর পোরশায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি। সোমবার বেলা ১১টায় উপজেলার পোরশা সদর থেকে শোডাউনটি শুরু হয় এবং উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোরশা বাজারে গিয়ে শেষ হয়।

শোডাউনে নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসির দাবিতে শ্লোগান দেন।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরীর নেতৃত্বে শোডাউনে বিএনপি নেতা আজাহার আলী, ইব্রাহীম আলী, মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধীক মোটসাইকেল নিয়ে বিএনপির নেতাকর্মী অংশ গ্রহণ করেন।