মানুষ আর অপেক্ষা মানছে না, ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের তারিখ করুন : নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারী মাসে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হবে। এজন্য তাকে স্বাগতম ও অভিনন্দন জানাই। শুরু এই নির্বাচন করলে হবে না, এই অনুষ্ঠান এবং আপনার মধ্যে বলতে চাই আগামী ডিসেম্বর মাসে মধ্যে নির্বাচনের তারিখ করুন। কারণ মানুষ আর অপেক্ষা মানছে না। এই নির্বাচনের জন্য মানুষ বিশ-বাইশ বছর অপেক্ষা করেছে।
তিনি শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নাটোর সদরের ৫ নং হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলী বাজার প্রাঙ্গনে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠকে এই সব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম, সহ বিএনপির নেতা কর্মিরা।