শনিবার, আগস্ট ২২, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

WP Import ১৪ নভেম্বর ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ন
WP Import ১৪ নভেম্বর ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ন

নাটোর প্রতিনিধি:


বর্ণাঢ্য আয়োজনে নাটোরে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নাটোর ডায়াবেটিক সমিতির উদ্দোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ শীর্ষক এক আলোচনা সভা।
এতে জেলা প্রশাসক অফিসের সিনিয়র সহকারী কমিশনার ডা. তাহমিদুল ইসলাম, নাটোর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মোঃ মখলেছুর রহমান মিলন ও এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ. সিভিল সার্জন অফিসের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে নাটোর শহরের ৩ টি স্থানে সহস্রাধিক মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।