শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে বিশেষ অভিযানে আটক ৯ ‘লকডাউন’ এর পক্ষে-বিপক্ষে আ’লীগ ও জামায়াতের মিছিল ও শোডাউন

WP Import ১৩ নভেম্বর ২০২৫ ০৩:১০ অপরাহ্ন
WP Import ১৩ নভেম্বর ২০২৫ ০৩:১০ অপরাহ্ন
নাটোরে বিশেষ অভিযানে আটক ৯ ‘লকডাউন’ এর পক্ষে-বিপক্ষে আ’লীগ ও জামায়াতের মিছিল ও শোডাউন
নাটোরে বিশেষ অভিযানে আটক ৯ ‘লকডাউন’ এর পক্ষে-বিপক্ষে আ’লীগ ও জামায়াতের মিছিল ও শোডাউন


নাটোর প্রতিনিধি :


রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাটোরে বারতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে বিশেষ অভিযানে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৫জন আওয়ামী-লীগের সাবেক ও বর্তমান নেতা কর্মি রয়েছে অন্য ৪জন নিয়মিত বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। ‘লকডাউন’ এর পক্ষে-বিপক্ষে আ.মী ও জামায়াতের মিছিল ও শোডাউন করতে গেছে।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ ইফতে খায়ের আলম জানিয়েছেন, নাশকতার প্রস্তুতি ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি রোধে জেলার ৭টি থানা গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পোশাকি পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

এদিকে আওয়ামী-লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জেলা জামায়াত শহরের বড় হরিশপুর কার্য্যলয় থেকে মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করেছেন।
অপরদিকে নাটোরের সিংড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মশাল মিছিল করতে দেখা গেছে। মিছিল থেকে শ্লোগানে বলা হয়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ইউনুস তুই তওব্যা পর, শেখ হাসিনার পায়ে ধর। মুক্তি মুক্তি মুক্তি চাই, পলক ভাইয়ের মুক্তি চাই।

জানা যায়, ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধান শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রায়কে ঘিরে সংগঠনটি ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাটোরে মোতায়েন করা হয়েছে। এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে জেলা পুলিশ।

আওয়ামী লীগের মিছিল বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি মমিনুজ্জামান জানান, চোরাগোপ্তা ভাবে কে বা কারা মিছিল করেছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যেট আরিফ হোসেন বলেন, ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন, নাশকতামূলক কিছু না করতে পারে এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে নির্দেশনা দেয়া আছে। এছারা মাঠ পর্যায়ে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, “কর্মসূচি যেহেতু পূর্বঘোষিত, আমরা পূর্ব থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। রিজার্ভ ফোর্স থেকেও ২০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা অভিমুখী সড়কগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে এবং মোবাইল টিমসহ যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।