শনিবার, আগস্ট ২২, ২০২৬

নলডাঙ্গায় সুশীল সমাজ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

WP Import ১৩ নভেম্বর ২০২৫ ০১:১০ অপরাহ্ন
WP Import ১৩ নভেম্বর ২০২৫ ০১:১০ অপরাহ্ন
নলডাঙ্গায় সুশীল সমাজ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত
নলডাঙ্গায় সুশীল সমাজ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত


নাটোর প্রতিনিধি :


নাটোরের নলডাঙ্গায় সুশীল সমাজ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
খান ফাউন্ডেশন এর বাস্তবায়নে, সহযোগী সংস্থা আলো ও এস ডি সি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা আর্থিক সহায়তা এবং নাগরিকতার কারিগরিসহযোগীতায় বুধবার (১২ নভেম্বর ) দপুরে জেলার নলডাঙ্গা উপজেলা হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জিরা পারভিন ও ছাতনী ইউনিয়ন পরিষদ এর প্রশাসক মোঃ আসাফুল ইসলাম সিদ্দিকী, ইউ ডি এফ স্থানীয় সরকার সুমন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ ওয়াসি বাপ্পি, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, ম্যানেজার পল্লী সঞ্চয় ব্যাংক নলডাঙ্গা শাখা প্রতিনিধি ছাড়াও সচিব চেয়ারম্যান যুব নারী নেত্রী সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ সংলাপে সেবা প্রাপ্তিতে সমস্যা সমাধানের উপায় ,স্বচ্ছতা, জবাবদিহিতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং সমাধানের উপায় বের করে তারা আশ্বাস দেন।