শনিবার, আগস্ট ২২, ২০২৬

আওয়ামী লীগের লকডাউন ঘোষণার প্রতিবাদে পত্নীতলায় জামায়াতের অবস্থান কর্মসূচি

WP Import ১৩ নভেম্বর ২০২৫ ০১:০৩ অপরাহ্ন
WP Import ১৩ নভেম্বর ২০২৫ ০১:০৩ অপরাহ্ন
আওয়ামী লীগের লকডাউন ঘোষণার প্রতিবাদে পত্নীতলায় জামায়াতের অবস্থান কর্মসূচি
আওয়ামী লীগের লকডাউন ঘোষণার প্রতিবাদে পত্নীতলায় জামায়াতের অবস্থান কর্মসূচি


ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


আওয়ামী লীগের ডাকা “লক ডাউন” কর্মসূচির প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও নজিপুর পৌর শাখার আয়োজনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাদ ফজর সূর্য ওঠার সাথে সাথে উপজেলা সদর পৌর শহরের নজিপুর বাসস্ট্যান্ডের চৌরাস্তা জামে মসজিদের সামনে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নজিপুর পৌর আমির মুহাম্মদ মোফাসসিল হক, পৌর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীগণ।

বক্তারা বলেন, “দেশে চলমান ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জনগণ এখন সোচ্চার হচ্ছে। যারা স্বাধীনভাবে মত প্রকাশে বাধা সৃষ্টি করছে, তারা গণতন্ত্রের পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ উপায়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবো। -ইনশাআল্লাহ।
বক্তারা আরও বলেন, “দেশে ন্যায়, শান্তি ও ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন কোনো প্রকার ভয়ভীতি বা বাঁধার মুখে থেমে থাকবে না।”