শনিবার, আগস্ট ২২, ২০২৬

সিংড়ায় কচুরিপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

WP Import ১১ নভেম্বর ২০২৫ ০৮:৩১ অপরাহ্ন
WP Import ১১ নভেম্বর ২০২৫ ০৮:৩১ অপরাহ্ন
সিংড়ায় কচুরিপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
সিংড়ায় কচুরিপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

নাটোর ও সিংড়া প্রতিনিধি:


নাটোরের সিংড়ায় উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের শতাধিক কৃষিজমি থেকে কচুরিপানা অপসারণের কাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার আমতলা চত্বরে এ কর্মসূচি পালন করেন পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকরা।
কৃষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাবুল হাসান বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হিলফুল ফুজুল বাংলাদেশ ও সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, কৃষক রফিকুল ইসলাম, বুলবুল হোসেন, মুনসুর মোল্লা, কৃষক আদনানসহ অনেকে।

বক্তারা জানান, বর্ষার পানির স্রোতে উজান থেকে ভেসে আসা কচুরিপানা হিয়ালা বিলের বিশাল এলাকা জুড়ে জমে রয়েছে, যা শতাধিক হেক্টর জমিতে আসন্ন বোরো ধানের চাষাবাদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা নিজেদের উদ্যোগে জলার বাতা খাল দিয়ে কচুরিপানা অপসারণ করতে চাইলে কিছু অসাধু মৎস্যজীবী ও খাল দখলকারী মহল বাধা দেয়।
মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি ব্যানার বাধ অপসারণ করতে উপজেলা মৎস্য বিভাগ ও কৃষি বিভাগকে নির্দেশ দেন। তাৎক্ষণাত উপজেলা মৎস্য বিভাগ ব্যানার বাধ অপসারণে অভিযান পরিচালনা করেন।

এবিষয় স্থানীয় কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, চলনবিল অধ্যশিত সিংড়ায় দীর্ঘদিন থেকে বেশ কিছূ এলাকায় পানি জমে থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বহু আবাদী জজিতে কোন চাষ আবাদ হয় না। এসব দিক বিবেচনা করে উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ সরকারি ভাবে কচুরিপানা অপসারণেএকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। শুধু মাত্র জায়গার অভাবে কাজটি করতে পারছি না। এ কাজ করতে পারলে কৃষকের জমির কচুরিপানা অপসারণ হতো আবার অন্যদিকে এগুলো পঁচে জৈবসার তৈরী হতো।