নওগাঁ-১ আসনে ডা. ছালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পোরশা উপজেলার সারাইগাছী স্কুল মাঠে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন ও পরে রাস্তায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ডা. ছালেক চৌধুরীর তিন উপজেলার কর্মী, সমর্থক ও অনুসারী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকহাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
উল্লেখ্য, নওগাঁ-১ আসনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।