শনিবার, আগস্ট ২২, ২০২৬

পত্নীতলায় বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে স্টেম কর্মশালার উদ্বোধন

WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:৩৯ অপরাহ্ন
WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:৩৯ অপরাহ্ন
পত্নীতলায় বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে স্টেম কর্মশালার উদ্বোধন
পত্নীতলায় বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে স্টেম কর্মশালার উদ্বোধন

পত্নীতলায় স্টেম কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বৃন্দ

ত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বিজ্ঞান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী স্টেম কর্মশালার উদ্বোধন করেন ইউএনও আলীমুজ্জামান মিলন।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শেষে প্রথম কর্মদিবসের স্টেম কর্মশালায় মিলিত হয়।

ঝঞঊগ” বলতে সাধারণত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতকে বোঝানো হয়। এর একটি বিকল্প অর্থ হলো “ডাঁটা” বা “কান্ড” (গাছের মূল অংশ) এবং ক্রিয়াপদ হিসেবে এর অর্থ “বাধা দেওয়া” বা “থামানো”।
জানা যায়, বিজ্ঞান, গণিত ও এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দিতে এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে দুই দিনব্যাপী স্টেম কর্মশালায় প্রথম দিনে মাধ্যমিক বিদ্যালয়ের ও দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৪ জনের মধ্যে ১টি করে দল করে উদ্ভাবনী শক্তির বিকাশ ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী আবিষ্কার চেতনায় বিশ্বাসী মানসিকতার প্রকাশ ঘটবে।

ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন, ‘মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে গণিত, বিজ্ঞান, রোবটিক্স ও এআই কে জনপ্রিয় করে তুলতে দুই দিন ব্যাপি স্টেম(STEM) ওয়ার্কশপ। স্টেম (ঝঞঊগ) হলো সাইন্স, টেকনোলজি,ইঞ্জিনিয়ারিং ও ম্যাথম্যাটিকস শিক্ষা ক্ষেত্রের সংক্ষিপ্তরুপ।’
এদিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, পতœীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।