শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে সুশীল সমাজ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:২৮ অপরাহ্ন
WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:২৮ অপরাহ্ন
নাটোরে সুশীল সমাজ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত
নাটোরে সুশীল সমাজ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:


নাটোরে সুশীল সমাজ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
খান ফাউন্ডেশন এর বাস্তবায়নে ও সহযোগী সংস্থা আলো এবং এস ডি সি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা আর্থিক সহযোগিতায় সোমবার (১০ নভেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলা হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, আলোর নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা, প্রকল্পের জেলা কর্মকর্তা শাহিনা লাইজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সংলাপে উপজেলার সকল সরকারি দপ্তর সমূহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, ইউপি নারী সদস্য, সুশীল সমাজ এবং যুব প্রতিনিধি উপস্থিত থেকে সেবা প্রাপ্তিতে সমস্যা সমাধানের উপায় ,স্বচ্ছতা, জবাবদিহিতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং সমাধানের উপায় বের করেন তারা আশ্বাস দেন।