প্রীতিলতার জন্মদিন আজ
প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১৫ তম জন্মবার্ষিকী আজ। ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। প্রীতি ডা. খাস্তগীর স্কুল থেকে এসএসসি পাশ করে ভর্তি হন ইডেন কলেজে। ইডেনে পড়ার সময়ই তিনি নিজেকে ব্রিটিশবিরোধী আন্দোলনের সাথে যুক্ত করেন। ইন্টারমিডিয়েট পাশ করার পর কলকাতার বেথুন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করলেও ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তার ফলাফল আটকে রাখা হয়।
২২ মার্চ ২০১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রীতিলতাকে মরণোত্তর স্নাতক ডিগ্রি দেয়। মাস্টার দ্য সূর্যসেনের সংস্পর্শে মাত্র ২১ বছর বয়সে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আত্মহুতি দেন। তার এই আত্মাহুতি ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রথম কোনো নারীর আত্মাহুতি। প্রীতিলতার মৃত্যুতে নড়চড়ে বসে ব্রিটিশ সরকার।
ব্রিটিশবিরোধী আন্দোলনের মুখে জন্ম নেয় স্বাধীন ভারত। অবাক ব্যাপার হলো কয়েকটা বাম দলের অফিস ছাড়া অন্য কোথাও প্রীতিলতার ছবি, বই, পুস্তিকা বা ইতিহাস খুঁজে পাওয়া যায় না।