পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে তাকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই সঙ্গে রায়ে সিয়ামের নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা আবেদ আলী জীবনের ছেলে সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তথ্যসূত্র: জাগোনিউজ