বুধবার, মে ০৬, ২০২৬

আদালতে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু

সোনার দেশ ডেস্ক ০৬ মে ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ মে ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
আদালতে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু

অসুস্থ হয়ে পড়লে শাহিনা ইসলামকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

রংপুরে জমি নিয়ে বিরোধের মামলায় হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে আদালত চত্বরে মারা গেছেন শাহিনা ইসলাম (৫০) নামে এক নারী।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রংপুর আদালত চত্বরে মারা যান তিনি। শাহিনা ইসলাম মহানগরীর ঘাঘটপাড়া আক্কেলপুর গ্রামের বাসিন্দা। 

রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিনুর আলম জানান, জমি সংক্রান্ত মামলায় আগে থেকেই জামিনে থাকা শাহিনা ইসলাম মঙ্গলবার চিফ মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তার সঙ্গে স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ছিলেন। আদালত কক্ষে যাওয়ার পর অসুস্থতা বোধ করলে শাহীনা ইসলাম বিষয়টি তার আইনজীবীকে জানান।

শারীরিক অবস্থা আরো খারাপ হলে স্বামীর কোলে মাথা রাখেন শাহিনা ইসলাম। তাকে অটোরিকশায় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক শাহিনা ইসলামকে মৃত ঘোষণা করেন।

তথ্যসূত্র: রাইজিংবিডি