রবিবার, মে ১০, ২০২৬

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

সোনার দেশ ডেস্ক ০৬ মে ২০২৬ ০১:০৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ মে ২০২৬ ০১:০৬ অপরাহ্ন
ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন
রাজধানী ফার্মগেটে আগুনে পুড়ছে মাইক্রোবাস। ছবি: নাসিরুল ইসলাম

রাজধানীর ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও পুড়ে গেছে যানটি।

বুধবার (৬ মে) সকালে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফত‌রের মি‌ডিয়া ‌সেল থে‌কে জানা‌নো হয়, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের কারণ জানিয়ে মিডিয়া সেল থেকে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু, গাড়িটি পুড়ে গেছে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন