রবিবার, মে ১৭, ২০২৬

দুর্গাপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

দুর্গাপুর প্রতিনিধি ১৬ মে ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ১৬ মে ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
দুর্গাপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর (৪) বছরের শিশু হুমায়রা জান্নাতের মরদেহ উদ্ধার করেছে এলাকাসী। নিহত হুমায়রা জান্নাত উপজেলার বাজুখলসী গ্রামের ফার্মেসি ব্যবসায়ী হাসিবুল হোসেন শান্তর মেয়ে।


জানা গেছে, শুক্রবার (১৫ মে) বিকেল ৫টার দিকে নিখোঁজ হয় শিশুটি। পরে শিশুটিকে খোঁজে পাওয়া না গেলে তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালান। ফলে এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর এক পর্যায় শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে শিশুটির সন্ধান পেতে শিশুটির পরিবার থেকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 

 

শনিবার সকাল প্রায় ১০টার দিকে শিশুটির বাবার ফোনে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে শিশুটিকে নিয়ে মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানাজানি হলে পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা প্রায় ২টার দিকে প্রতিবেশি রাজিবের বাড়ির পাশে একটি খেঁজুর গাছের গোড়ার পাশ থেকে হুমায়রা আক্তার জান্নাতের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। পরে জীবিত সন্দেহ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


শিশুটির বাবা হাসিবুল হোসেন শান্ত জানান, ’তার মেয়েকে অপহরণ করা হয়েছিলো। সেটা বুঝতে পারিনি। শনিবার সকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে বলা হয় শিশুটি উদ্ধার করে দেওয়া হবে যদি তাকে টাকা দেওয়া হয়। এরপর একাধিকবার খোঁজে না পাওয়া স্থানেই বেলা ২ টাকার দিকে পাওয়া যায় আমার মেয়ের মরদেহ।’ 


দুর্গাপুর থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর হত্যা করা হয়েছে কিনা না ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত ছাড়া বলা যাবে না। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’