রবিবার, জুন ২১, ২০২৬

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ মে ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ মে ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্মসূচি

রোববার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘এক সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নিরব ঘাতককে জয় করি’। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী পাঁচ দিনব্যাপী গণমূখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।


কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৭ মে) সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালি ও ৫ দিনব্যাপী ফ্রি-চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন। এছাড়াও র‌্যালি শেষে উচ্চ রক্তচাপের কারণ এবং এর বিরূপপ্রভাব ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে সেমিনারসহ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


প্রসঙ্গত, রাজশাহী অঞ্চলের গণমানুষের এবং বিশেষ করে অসহায়-অসচ্ছল রোগীদের জন্য ১৭-২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসা প্রদান করা হবে।