রবিবার, আগস্ট ২৩, ২০২৬

গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ১৭ মে ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ১৭ মে ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন
গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলাম (৬৫) এর দাফন সম্পন সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ মে) বেলা ১০ টায় চৌডালা বাগমারা মরহুম জোহুর আহমেদ মিয়া কবরস্থানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে একইস্থানে দাফন করা হয়।


জানাজায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন রেজা ও খুরশেদ আলম বাচ্চু, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর সভার সাবেক মেয়র মতিউর রহমান খান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর বিএনপির নেতা আশরাফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এর আগে তিনি শনিবার বেলা ২ টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের সোনারপাড়ার এলাকার বাসিন্দা ও চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের ভাই। অ্যাডভোকেট মাইনুল দীর্ঘদিন থেকে চাঁপাইনবাবগঞ্জ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।