রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি ১৭ মে ২০২৬ ০৯:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৭ মে ২০২৬ ০৯:০২ অপরাহ্ন
নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর শহরে পানিতে ডুবে সিয়াম (৯) নামে এক শিশুর মৃত্যু  হয়েছে। এসময় তাহা (১০) নামে অপর এক শিশু ডুবে গেলে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


রোববার (১৭ মে) দুপুরের দিকে নাটোর পৌর এলাকার মীরপাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এঘটনা ঘটে। নিহত সিয়াম মীরপাড়া  মহল্লার জয়লাম মিয়ার ছেলে। 


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে নাটোর পৌরসভাস্থ মীরপাড়া মহল্লার  বাসিন্দা জয়লাম মিয়ার ছেলে  সিয়াম (৯) ও শামীম হোসেনের ছেলে তাহা উভয় মীরপাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন এবং তাহা (১০) কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।