রবিবার, জুন ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ মে ২০২৬ ০৯:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ মে ২০২৬ ০৯:২২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ঊংশঁভ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


রবিবার (১৭ মে) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ বিলভাতিয়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. নওশাদ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১৯০/২-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামের ভাতিয়া বিল এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়।


বিজিবি জানায়, আটককৃত ১৯৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ঊংশঁভ সিরাপ জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, মাদক এর বিষয়ে বিজিবি জিরো টলারেন্সে নীতি  বিশ্বাস করে বাংলাদেশকে মাদক মুক্ত করতে নিরালস ভাবে কাজ করছে। তিনি এ বিষয়ে সকলের সহায়তা প্রত্যাশা করেণ।