বড়াইগ্রামে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রান্তিক কৃষকের কাছ থেকে নায্যমূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সরকারি কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মাহাবুবা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, বনপাড়া পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, মিল মালিক সমিতির সেক্রেটারি কিশোর কুন্ডু, পৌর যুব দলের সভাপতি মিজানুর রহমান, হারোয়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তারেক রহমান প্রমুখ।
খাদ্য নিয়ন্ত্রক হালিম কাজী জানান, বর্তমানে ৩৯৩ দশমিক ২৫০ মেট্রিক টন চাউল মজুদ রয়েছে। চলতি বছর খাদ্য সংকট নিরসণে বোরো চাল (সিদ্ধ) ৪৯ টাকা কেজি দরে ৯২৩৮ মেট্রিকটন, বোরো ধান ৩৬ টাকা দরে ৫০০ মেট্রিক টন এবং গম ৩৬ টাকা দরে ৮২০ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।