রবিবার, জুন ২১, ২০২৬

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ মে ২০২৬ ০১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ মে ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫,সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রোববার (১৭ মে) ৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর ধামইরহাট থানার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো-ধামইরহাট থানার অঙ্গরত কলোনির সাইদুর রহমানের ছেলে মো. শামিম (২৯) এবং গোলাম মোস্তফার ছেলে মো. মোস্তাকিম (২৬)। এস সময় ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন ৩টি, নগদ ৪০ হাজার টাকা ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি শামিম এবং মোস্তাকিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে এবং বলে যে, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। 

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।