তানোরে বিপুল পরিমান চোলাইমদসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল সোমবার (১৮ মে) সকাল ৬.৪৫ ঘটিকায় রাজশাহীর তানোর থানার কচুয়া(কাজিপাড়া)গস্খামে অভিযান চালিয়ে ৭০৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি কচুয়ার(কাজিপাড়া) মৃত বাবলু শিং এর ছেলে শ্রী শান্ত শিং।
আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ঘটনাস্থলে লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে তানোর থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করিয়া আসিতেছে ।
আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।