রবিবার, জুন ২১, ২০২৬

সিংড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৮ মে ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৮ মে ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন
সিংড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের আওতায় (পার্টনার) দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলা কৃষি হলরুমে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো. ইমরান হোসেন, মো. আবু রায়হান, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. মিলন হোসেন প্রমুখ।

সমাবেশে কৃষক, গণমাধ্যম কর্মী, মসজিদের ঈমাম, সরকারি কর্মকর্তাসহ ১০০ জন অংশগ্রহণ করেন।