রবিবার, আগস্ট ২৩, ২০২৬

শিবগঞ্জে ৩৫ বোতল মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ

শিবগঞ্জ প্রতিনিধি ১৮ মে ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৮ মে ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
শিবগঞ্জে ৩৫ বোতল মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন  সীমান্তে বিজিবির পৃথক ছয়টি অভিযানে ভারতীয় ৩৫ বোতল মদ ও ১৪টি গরু জব্দ করা হয়েছে। সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত  পরিচালিত এসব অভিযানে জব্দকৃত মদ  ও গরুর মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। 


৫৩ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। অভিযানগুলির শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকা থেকে মনোহরপুর বিওপির বিজিবির সদস্যরা ৫২হাজার ৫০০টাকা মূল্যেও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। 


অন্যদিকে, জেলার বিভিন্ন সীমান্তবর্তী চর ও গ্রামাঞ্চলে পৃথক পাঁচটি অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। মাসুদপুর বিওপির বিজিবির সদস্যরা পাকা ইউনিয়নের নিশিপাড়া এলাকা থেকে একটি, জহুরপুর বিওপি নারায়ণপুর ইউনিয়নের খলিফারচর এলাকা থেকে তিনটি, বাখেরআলী বিওপির বিজিবির সদস্যরা সোনাদিয়াচর এলাকা থেকে চারটি, ফরিদপুর বিওপির বিজিবির সদস্যরা উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা থেকে চারটি এবং মনাকষা বিওপির বিজিবির সদস্যরা সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা থেকে দুটি গরু জব্দ করে। 


বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ্য যে  চলতি মে মাসেই ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে মোট ৩৩টি ভারতীয় গরু ও ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।


চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাাফিজুর রহমান বলেন, সীমান্ত  সুরক্ষার পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে আসন্ন পবিত্র ইদুল আজহা সামনে রেখে গরু ও মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তের  দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।