বদলগাছীতে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
নওগাঁর বদলগাছীতে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে হুইল চেয়ার বিতরণ করেন ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত ১০ জন প্রতিবন্ধি উপকারভোগীর হাতে একটি করে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। প্রতিবন্ধি ব্যক্তিদের চলাচল সহজ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, জিএস স্যান্ডোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যরা এ উদ্যোগের জন্য সংম্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।