রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নাটোরে মনির হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি ১৮ মে ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৮ মে ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
নাটোরে মনির হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নাটোরের নলডাঙ্গায় মনির হোসেন হত্যা মামলার দুই আসামি মহিদুল ইসলাম মধু  (৩৫) ও রেজ্জাক (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। 


সোমবার (১৮ মে) ভোর রাতে রাজশাহীর বাগমারা থানা এলাকার কর্ণপার নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মধু ও রেজ্জাক নলডাঙ্গার ভ্রমপুর ইউনিয়নের কাসিয়াবাড়ি ইয়ারপুরের বাসিন্দা। 


নলডাঙ্গার থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, গত ১৬ মে উপজেলার কাশিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামে জমির সীমানা বা আইল বাঁধা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের লাঠির আঘাতে কাশিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হন । ওই দিন তাকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ৮টার দিকে মনির হোসেন মারা যান।


এই ঘটনার নিহতের বাবা আব্দুর রাজ্জাক প্রধান অভিযুক্ত মধুসহ ৫জনকে আসামি করে নলডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।