নাচোলে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
নাচোলে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৮ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সাড়ে ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের দপ্তর থেকে নাচোল উপজেলার রাওতাড়ায় প্রতিষ্ঠিত নাচোলের রাণী ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন ও ওই ক্যাম্পাসে বৃক্ষরোপন করেন।
মতবিনিময়কালে দীর্ঘদিন থেকে উপজেলা নির্বাহী অফিসারের শুণ্য পদে দ্রুত উপজেলা নির্বাহী অফিসারের পদায়ন ও অবৈধ পুকুর ভরাট, পুকুর খনণ ও অবৈধ মৎস্যজীবী সমিতিগুলো বাতিল করে পুকুরপাড়বাসীর কাছে পুকুর লীজ দেয়ার দাবি জানান।
এসময় রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি, ডিজিএফআই রাজশাহী শাখার লেঃ কর্ণেল শাহরিয়ার খান পিএসসি কর্ণেল জিএস, চাঁপাইনবাবগঞ্জের জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী ও নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেল ৫টায় অতিথিবৃন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী ও নাচোল ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।