রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চেম্বারের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালো ইটভাটা মালিক সমিতি

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ মে ২০২৬ ১১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ মে ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
চেম্বারের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালো ইটভাটা মালিক সমিতি

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা জানিয়ে রাজশাহী জেলা ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। সোমবার (১৮ মে) দুপুরে চেম্বার বোর্ডরুমে মতবিনিময় সভাও করা হয়। 


মতবিনিময় সভায় ইটভাটা মালিকরা যে সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তা থেকে উত্তরণে সহযোগিতা চাওয়া হয়। সভায় ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে আছে, ইটভাটা পরিচালনার আইন সংশোধন, লাইসেন্স প্রাপ্তি ও পরিবেশ ছাড়পত্র প্রাপ্তি সহজীকরণ, মাটি সংগ্রহের সুষ্ট নীতিমালা, প্রয়োজন, লাইসেন্স এক জায়গা হতে প্রাপ্তীর ব্যবস্থা, ইটভাটা পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা। 


বক্তরা বলেন, উল্লেখিত দাবিসমূহ মানা না হলে ইট ভাটা বন্ধ ঘোষণা করা হবে। ইটভাটা বন্ধ হয়ে গেলে কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। অবকাঠামো উন্নয়ন ব্যাহত হবে, রাজস্ব কমে আসবে। 


রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী বলেন, ইদ উল আযহার পরে সংশ্লিষ্ট সকল পক্ষকে সাথে নিয়ে চেম্বারে সেমিনারের আয়োজন করা হবে। 


এসময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক তৌহিদ হাসান,  সাকলাইন, আহসান হাবীব, শাকিলুর রহমান, রুহুল আমীন, হাসিবুল আলম, রেজাউল করিম, মাইনুল হক, কামরুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সদ্যবিদায়ী পরিচালক ও রাজশাহী জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম।