রবিবার, জুন ২১, ২০২৬

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ১৯ মে ২০২৬ ০১:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৯ মে ২০২৬ ০১:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

রাজশাহীতে তিন দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, রাজশাহী এবং থানা ভূমি অফিস, বোয়ালিয়ার আয়োজনে রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় রাজশাহী আইন কলেজের সামনে থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি বড়কুঠি হয়ে বোয়ালিয়া থানা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

র‌্যালিতে বিশেষ হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির প্রমুখ। র‌্যালিতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, সংশ্লিষ্টরা, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।