রবিবার, আগস্ট ২৩, ২০২৬

তানোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ মে ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ মে ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
তানোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (১৯ মে) সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” এর আওতায় তানোর উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারগণের সাথে রক্ষাগোলা নেতৃতৃন্দের “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন তানোর ভূমি অফিসের কানুনগো মো: রিয়াজ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান এবং সঞ্চালনায় করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা মো: নিরাবুল ইসলাম।


সিসিবিভিও’র পক্ষে কী-নোট উপস্থাপন করেন সহ সমন্বয়কারী মো: শাহাবুদ্দিন। উপজেলা ভূমি সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন সার্ভেয়ার আব্দুল মালেক, ইমরুল কায়েশ, ইউনিয়ন ভূমি সহকারী মো: ইকবাল হোসেন, শাহাদত হোসেন, মো: তারিক আজিজ, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সিস্টি টুডুসহ সুশীল সমাজের প্রতিনিধি উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম, মাইকেল মারান্ডী, সাংবাদিক প্রতিনিধি মো: টিপু সুলতান, মো: মিজানুর রহমান, মো: সাওয়ার হোসেন, মো: টিপু সুলতান।


মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় মতামত পেশ করেন রক্ষাগোলার রিপন মূর্মূ, অতিন উরাও, জহণ মাঝী, সালন্ত মার্ডী, যোসেফ হাঁসদা, দিলিপ মারান্ডী। উক্ত সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার সমাপনী বক্তব্যে বলেন, সবাই আমরা এদেশের নাগরিক, এদেশে প্রতিটি মানুষের সমান অধিকার আছে, উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহণের ক্ষেত্রে কোন ধরণের সমস্যা হলে সাথে সাথে জানাবেন, খাস পুকুর লিজের ক্ষেত্রে গ্রাম ভিত্তিক লিজ দেয়া যায় কি না তা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আলোচনা করবো।তানোর ভূমি অফিসে কোন মধ্যস্বত্বভোগীর স্থান হবে না।