বাগমারায় মুক্তিযোদ্ধা মজনুর রহমানের ইন্তেকাল
রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের শ্রী পতিপাড়া গ্রামের মৃত ঝড়ু প্রামানিকের ছেলে মুক্তিযোদ্ধা মজনুর রহমান প্রামানিক (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। সোমবার (১৮ মে) রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।
মরহুমের ছেলে জুয়েল রানা জানান, তার পিতা হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে শ্রী পতিপাড়া ইদগাহ মাঠে পুলিশের একটি গার্ড অব অনার দলের রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা, ভাগ নদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শাহীন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুস সাত্তার মুন্টু, তায়েজ উদ্দিন, তনসেল, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সোহেল রানা, সহকারী উপ-পরিদর্শক লাভলু, মাস্টার আলতাফ হোসেন, উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাকসহ নানা শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন।