রবিবার, জুন ২১, ২০২৬

ধামইরহাটে বাল্যবিবাহ, ঝরেপড়া শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা সভা

ধামইরহাট প্রতিনিধি ২১ মে ২০২৬ ০১:০১ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ২১ মে ২০২৬ ০১:০১ পূর্বাহ্ন
ধামইরহাটে বাল্যবিবাহ, ঝরেপড়া শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা সভা

ধামইরহাটে বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর আয়োজনে বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বাল্যবিবাহ ও অন্যান্য বিষয়ের উপরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রশান্ত চক্রবর্তী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার লাভলু খান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্বামাম মাহমুদা, উপজেলা, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা কো-অর্ডিনেটর বিউটি কুইন, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ,  জুনিয়র প্রোগ্রাম অফিসার সারমিতা হালদার, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার লিওনিডাস বৈদ্য, সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাসদা। অনুষ্ঠানে  যুব ফোরাম সদস্য, শিশু ফোরাম সদস্য, ধর্মীয় নেতা, স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটি সদস্য, শিশু সুরক্ষা কমিটির সদস্য, ও সাংবাদিকগণ এই কার্যক্রমে অংশগ্রহণ করে।