নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বুধবার (২০ মে) রাত সাড়ে ৯ টায় নওগাঁর বদলগাছি থানার চাপাইনগর এলাকা থেকে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি বদলগাছি থানার ধর্মপুর মধ্যপাড়ার মৃত কেরামত আলীর ছেলে মাসুদ রানা (৫০)।
গ্রেফতারকৃত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছি থানায় হস্তান্তর করা হয়েছে।