রবিবার, জুন ২১, ২০২৬

রাণীনগরে ইদ উপহারের ভিজিএফ চাল বিতরণ

নওগাঁ জেলা সংবাদদাতা: ২১ মে ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ জেলা সংবাদদাতা: ২১ মে ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন
রাণীনগরে ইদ উপহারের ভিজিএফ চাল বিতরণ

নওগাঁর রাণীনগরে ইদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, সাধারণ সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ইদুল আজহাকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত চালগুলো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৮টি ইউনিয়নের ১৪হাজার ৮শত ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনা মোতাবেক চালগুলো সঠিক ভাবে বিতরণের লক্ষ্যে প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন করে ট্যাগ কর্মকর্তার উপস্থিতি চালগুলো বিতরণ করা হচ্ছে। ইদের আগে উপজেলার অসহায়, গরীব ও দুস্থ মানুষরা সরকারের পক্ষ থেকে এই ইদ উপহার পেয়ে অনেক উপকৃত হবেন বলে মনে করেন এই কর্মকর্তা। এছাড়া বজ্রপাতে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান ইদে যেন অসহায় ও দুস্থ পরিবারের মানুষরা কিছুটা স্বস্তিতে ইদ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সামান্য এই উপহার বিতরণ। উপহারের এই চালগুলো প্রকৃত ভোক্তারা যেন সঠিক ভাবে হয়রানী ছাড়াই পায় সেই লক্ষ্যে যাবতীয় কার্যক্রম শেষ করে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপহারের এই চাল বিক্রি না করে অবশ্যই নিজের পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করার আহ্বান জানান তিনি।