শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম

শিবগঞ্জ প্রতিনিধি ২১ মে ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২১ মে ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম

জনবল সংকটের কবলে ধুকে ধুক করে চলছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে করে ব্যাহত হচ্ছে সেবার কাজ। ভোগান্তিতে সেবা গ্রহিতরা।


এছাড়াও যারা কর্মরত আছেন। তাদেরকেও অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা গেছে, সরকার অনুমোদিত সর্বমোট ২৮১টি পদের মধ্যে কর্মরত আছেন ১৯৫ জন। শূন্য পদের সংখ্যা ৮৬জন। এর মধ্যে চিকিৎসক ও পরিচ্ছন্ন কর্মীর সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সের  কাজ বেশী ব্যাহত হচ্ছে। 


স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র মতে, মেডিকেল অফিসার পদে ৩৫ জনের স্থলে কর্মরত আছেন ২২জন। দীর্ঘদিন ১৩ জনের পদ শূন্য রয়েছে। এর মধ্যে গাইনী, ইউনানী ও ডেন্টাল উল্লেখযোগ্য। অন্যদিকে  শিবগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় একটি করে উপ স্বাস্থ্য কেন্দ্র আছে। প্রত্যেকটিতে একটি করে  মেডিকেল অফিসার পদ থাকলেও দীর্ঘদিন ধরে ১০টি স্বাস্থ্য উপকেন্দ্রে অফিসার পদ শূন্য রয়েছে। সে হিসাবে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  অধিনে মোটে ৫১ জন মেডিক্যাল অফিসার পদ থাকলে মোট কর্মরত আছে  ২৫জন এবং শূন্য রয়েছে ২৬টি পদ। দ্বিতীয় শ্রেণির নার্সিং সুপাই ভাইজার,নার্সিং স্ট্যাফ নার্স সহ অন্যান্যসহ ৩০অনুমোদিত পদে জনবল পুরণ আছে। 


শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ন্ত্রনে উপজেলার ১৫টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ও বিভিন্ন ওয়ার্ডে  স্বাস্থ্য সহকারী ১৩১টি পদের মধ্যে কর্মরত আছেন ৯১ জন এবং দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ৪০টি পদ। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব অ্যাটেনডেন্ট, ওটি অ্যাটেনডেন্ট, ইমারজেন্সী অ্যাটেনডেন্ট, এম এল এস এস, কুক, আয়া, সুইপার, নিরাপত্তা ও মালি পদে ২৫ জনের স্থলে কর্মরত আছে ১৮জন। দীর্ঘদিন ধরে সুইপার, পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মীসহ ৭টি  পদ শূন্য থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ মারাত্মকভাবে দূষিত নোংরা হয়ে থাকছে। 


সরজমিনে ঘুরে দেখা গেছে, চিকিৎস সংকটের কারণে সেবা নিতে এসে অনেক রোগী হয়রানির শিকার হচ্ছে। বিশেষভাবে নির্দিষ্ট রোগের চিকিৎসা নিতে এসে ওই বিভাগের চিকিৎসক না থাকায় অনেক গরীর রোগীরা ফিরে যাচ্ছে। 


শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (আর এম ও) ডা. আজিজুর রহমান সুইট জানান, জনবল সংকটের কারণে আমাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়। 


তিনি আরো জানান, জনবল সংকট থাকলেও সেবার মান অব্যাহত রয়েছে ও থাকবে।


শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কামাল উদ্দিন জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, আমরা প্রতিমাসে মাসিক প্রতিবেদনে জনবল সংবটের কথা তুলে ধরি এবং জনবল সংকটের কারণে কি কি সমস্য হচ্ছে তাও উল্লেখ্য করে থাকি। কিন্তু এ পর্যন্ত  শূন্য পদ পূরণ হয়নি। তবে শীঘ্রই শূন্য পদগুলি পূরণ হবে বলে আশা করি। 


চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. সাহাবুদ্দিন বলেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে শূন্য পদে কিছু নিয়োগ হয়েছে। বর্তমানে তেমন কোন জনবল সংকট নেই। তবে শূন্যপদ গুলি পূরনের জন্য চেষ্টা করছি। 


এ ব্যাপারে  শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা ড: কেরামত আলি বলেন, ইতিমধ্যে আমি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। জনবল সংবল সংকট সহ নানাবিদ সমস্যা রয়েছে বলে জানতে পেরেছি। আমি জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করবো। তাছাড়া আমি সংসদে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে  ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নত করার  কথা বলেছি। স্বাস্থ্য মন্ত্রী আশস্ত  করেছেন।