শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগাতিপাড়ায় শিক্ষায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি : প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কামরুল-স্বপ্না, কাব শিক্ষক আইরিন

বাগাতিপাড়া প্রতিনিধি ২১ মে ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া প্রতিনিধি ২১ মে ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
বাগাতিপাড়ায় শিক্ষায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি : প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কামরুল-স্বপ্না, কাব শিক্ষক আইরিন

নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, কাব শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির প্রকাশিত তালিকায় বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম।


শ্রেষ্ঠ মহিলা প্রধান শিক্ষক হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার। শ্রেষ্ঠ মহিলা কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন। এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হয়েছেন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি শিক্ষকদের আরও দায়িত্বশীল ও শিক্ষার মানোন্নয়নে উৎসাহিত করবে।