শিবগঞ্জে এক ছাত্রলীগ কর্মীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকালে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইমন আহমেদ পায়েল পিঠালিতলা মহল্লার মোহা. আশরাফুল হক সিলু ওরফে সিলু মোহরিলের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের (অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ ঘোষিত) সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবার সুত্র জানায়, দুপুরের আগে শিবগঞ্জ বাজার থেকে ফিরে এসে কারও সাথে কথা বলেনি। জুমার নামাজের আগে তাকে ডাকাডাকি করলে কোন শব্দ না পাওয়ায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
ওসি বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোন ঘটনা আছে তা নিশ্চিত নয়। মরদেহের ময়না তদন্ত শেষে বিষয়টি বোঝা যাবে। তবে ইমন দীর্ঘদিন ধরে নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন।
ওসি বলেন, এখন পর্যন্ত (বিকাল সাড়ে ৫ টা) পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।