শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২২ মে ২০২৬ ১১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২২ মে ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে  মতিহার ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মতিহার থানার ধরমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুরের ছেলে মো: তৌহিদ (৪০) এবং বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার গ্রামের মৃত সিরাজ উদ্দিন আকনের মেয়ে ও মৃত শহিদের স্ত্রী মোসা: মাসুদা (৫০)।


বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে মতিহার থানার ধরমপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে তৌহিদকে এবং একই তারিখ রাত আনুমানিক ১১ টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার  এলাকা থেকে মাসুদাকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজতে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি তৌহিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।