বদলগাছীতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা
নওগাঁর বদলগাছী মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সভাপতিগনের সাথে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় করেন নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বৃহস্পতিবার (২২ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফজলে হুদা বাবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, থানা অফিসার ইনচার্জ মো, রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অপিসার মো, শফিউল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, বিএনপি নেতা রেজাউন নবী স্যান্ডু। এছাড়া অনুষ্টানে সকল প্রতিষ্ঠান প্রধানগন তাঁর প্রতিষ্ঠানের সমস্যা সুবিধা অসুবিধার কথা তুরে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন প্রতিটি স্কুল কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ফিরাতে হবে শিক্ষার মান এবং শিক্ষকদের মর্যাদা।
প্রত্যেকটি স্কুল করেজের ফলাফল ভালো দেখতে চাই। স্কুল ছেড়ে কোন শিক্ষক রাজনীতি করতে পারবে না। স্কুলের সিমানা প্রাচীর, বিল্ডিং নির্মান করে দেব কিন্তু ছাত্রছাত্রীদের ফলাফল বুঝে নিব। সব সময় শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন প্রধান অতিথি।