ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালো স্যানেটারি ব্যবসায়ী সমিতি
ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী জেলা স্যানেটারি ব্যবসায়ী মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার (২২ মে) বিকেলে মন্ত্রীর পদ্মা আবাসিকের বাড়িতে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান সবুজ, সাধারণ সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহান, সিনিয়র সহ-সভাপতি মতি, সহ-সভাপতি মনা, আবু বক্কর, বিপ্লব, সজীব, চাঁদ, সুমন, জয়নালসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।