পার্বতীপুরে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের উদ্বোধন
দিনাজপুরের পার্বতীপুরে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে পার্বতীপুর শহরের নতুন বাজারের ঢাকা মোড়ে মানব বার্তা ভবনে এই ইন্সটিটিউটের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক। অধ্যাপক (অবঃ) ফয়েজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন,পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক (রিয়েল)।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন।
পার্বতীপুর শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে মানসন্মত প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে,আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন শর্ট কোর্সের সমন্বয়ে পরিচালিত হবে পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউ।